ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো এসএসসি পরীক্ষার্থীর!

#

নয়ন দাস,কুড়িগ্রাম প্রতিনিধিঃ

১৮ আগস্ট, ২০২২,  11:32 PM

news image

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বিদ্যুতের খুঁটির টানার সঙ্গে কোদাল লেগে বিদ্যুৎস্পৃষ্টে নুরনবী (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।


বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে।নুরনবী উলিপুর পৌরশহরের পশ্চিম নাওডাঙ্গা গ্রামের মফিজুর ইসলামের ছেলে। সে স্থানীয় একটি স্কুলের এসএসসি পরীক্ষার্থী ছিল।


স্থানীয়রা জানান, নুরনবী সকালে বাড়ির পাশে জমিতে মাটি কাটছিল। এ সময় বিদ্যুতের খুঁটির টানার সঙ্গে কোদাল লেগে সে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন তাকে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


উলিপুর থানার উপ-পরিদর্শন (এসআই) মো. আব্দুল জব্বার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।