ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

চাটখিলে ইতালি প্রবাসীর ঘরে ডাকাতি স্বর্নলংকার সহ ১০ লাখ টাকার মালামাল লুট

#

মোঃ মোজাম্মেল হক, নোয়াখালী প্রতিনিধিঃ

১৮ আগস্ট, ২০২২,  3:01 PM

news image

 নোয়াখালীর চাটখিল উপজেলার ২নং রামনারায়নপুর ইউনিয়নের ছোবহানপুর বাজারের পাশে পাঁচঘরিয়া গ্রামের ইতালি প্রবাসী ডাঃ শফিকুল ইসলাম বাবলুর আমিন ভিলায় গতকাল বুধবার গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। এই ঘটনা ১০/১২জনের সংঘবদ্ধ ডাকাত দল ঘটিয়েছে বলে বাবলুর পরিবার সূত্রে জানা যায়। বাবলুর পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ডাকাত দল আমিন ভিলার মূল গেইট ভেঙ্গে দোতলা উঠে দোতলার দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। পরে পরিবারের ২পুরুষ সদস্যকে রশি দিয়ে বেঁধে এবং নারীদের ভয়ভীতি লাগিয়ে ঘরে থাকা ৭ভরি স্বর্ণালংকার, নগদ ৩লাখ ২০হাজার টাকা ও ৭টি স্মার্ট মোবাইল ফোন সেট নিয়ে যায়। এই ঘটনায় তাদের ১০লক্ষাধিক টাকা মূল্যের মালামাল লুট করে নিয়েছে বলে তারা জানান। স্থানীয় ২নং রামনারায়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ বাহার বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, রাতেই টহল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে তবে এই ব্যাপারে থানায় কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পাওয়া গেলে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে।