ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

এবার বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার কে নিশানা করলেন ভারতের ভোট কৌশলী প্রশান্ত কিশোর!

#

১৮ আগস্ট, ২০২২,  1:54 PM

news image

ভারতের বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার কে সরাসরি চ্যালেঞ্জ করলেন ভারতের ভোট কৌশলী প্রশান্ত কিশোর। তিনি বলেন যে, বিহারের নব জোটের প্রধান ও জে ডি এস নেতা এবং বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার বলেছেন যে তিনি বিহারের প্রায় দশ লক্ষ বেকার যুবক ও যুবতীদের চাকরি দেবেন বলে যে ঘোষণা করেন তা ভূয়া আওয়াজ ছাড়া আর কিছু নয়। প্রশান্ত কিশোর বলেন যে সদ্য বিজেপি ত্যাগ করে বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার আর জে ডি ও ভারতের জাতীয় কংগ্রেস এবং জিতেন মাঝির হাম পার্টির সাথে জোট বেঁধে সরকার গঠন করেছে তার পর বেকার যুবক ও যুবতীদের চাকরি বিষয়ে যে আওয়াজ তুলেছে তার কটাক্ষ করেন। তিনি বলেন বিহারের বেকার যুবক ও যুবতীদের চাকরি যদি দশ লক্ষ দেন তাহলে তিনি রাজনৈতিক জীবন থেকে অবসর নেয়ার কথা ভাববেন। প্রশান্ত কিশোর বলেন বিহারের বর্তমান যে জোট সরকার হয়েছে সেখানে বিহারের আর জে ডি প্রধান তেজষী যাদবকে উপমুখ্যমন্ত্রী করা হয়েছে এবং তার ভাই কে বিহারের মন্ত্রী করা হয়েছে। এবং আর জে ডি থেকে মোট ১৬জনকে, মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এবং ভারতের জাতীয় কংগ্রেসের মন্ত্রী দেওয়া হয়েছে। তিনি বলেন যে বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার প্রতি পাঁচ বছর অন্তর রূপ বদলে নিজের গদি রাখতে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। কখনো বিজেপি কখনো আর জে ডি ও ভারতের জাতীয় কংগ্রেসের সাথে জোট গঠন করে। এই নিতি ভারতের বিহার রাজ্যের মানুষ মেনে নেবেন না। আগামী দিনে তার রাজনৈতিক কর্মকাণ্ড চলতে থাকবে বলে জানান।