ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

কুড়িগ্রামে ধরলা নদীতে গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ!

#

নয়ন দাস,কুড়িগ্রাম প্রতিনিধিঃ

১৭ আগস্ট, ২০২২,  8:15 PM

news image

কুড়িগ্রামের ধরলা নদীতে গোসলে নেমে শুভ (১৫) নামের এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। বুধবার (১৭ আগস্ট) দুপরে ধরলা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

শুভ সদর উপজেলার ভোগ ডাঙ্গা ইউনিয়নের পাটেশ্বরী এলাকার তাজুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র।


স্থানীয়রা জানান, স্কুল শেষে ধরলা নদীতে গোসল নামে তিন বন্ধু। তীব্র স্রোতে শুভ নদীতে ডুবে যায়। অপর দুই বন্ধু অনেক চেষ্টা করেও তাকে খুঁজে না পেয়ে চিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাননি। খবর দিলে ফায়ার সার্ভিসের একটি দল এসে উদ্ধার কাজ শুরু করে। তবে এখন পর্যন্ত শুভকে উদ্ধার করা সম্ভব হয়নি।


কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার বলেন, নিখোঁজ শুভকে উদ্ধারের ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা কাজ করছে।