ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

সুনামগঞ্জে পল্লী বিদ্যুৎতের মেইন লাইনে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে কল শ্রমিকের মৃত্যু

#

০৯ নভেম্বর, ২০২১,  11:53 PM

news image



সুনামগঞ্জে পল্লী বিদ্যুৎতের মেইন লাইনে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে কল শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় দোয়ারাবাজার উপজেলার মান্নারগাও ইউনিয়নের করিমপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত শ্রমিকের নাম হাফিজুর রহমান (১৮)। সে কুরবাননগর ইউনিয়নের তেলিকোনা মনোহরপুর গ্রামের আকল আলীর ছেলে।

জানা যায়, সোমবার সকালে করিমপুর হতে কলের লোহার পাইপ নিয়ে কাজের জন্য বাহাদুরপুর গ্রামে যাওয়ার পথে লোহার পাইপ পল্লী বিদ্যুৎতের মেইন লাইনে লেগে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে শ্রমিকের মৃত্যু হয়েছে। পরে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচাজ মো.শহিদুর রহমান জানান, এ ঘটনায় ইউডি মামলা হয়েছে।#