ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

জাতীয় শোক দিবসে শহর শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি আরিফের নানা কর্মসূচি

#

মফিদুল ইসলাম লাভলু ময়মনসিংহ প্রতিনিধিঃ

১৭ আগস্ট, ২০২২,  4:17 PM

news image

স্বাধীনতার মহান স্থপতি,সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ও জাতির পিতা  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২২ ইং উদযাপন উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ  ময়মনসিংহ শহর শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরিফ ব্যাপক কর্মসূচি মাধ্যমে যথাযথ মর্যাদায় দিবসটি পালন করেন।  কর্মসূচি মধ্যে ছিলো সকালে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জিরো পয়েন্ট  মোড়ে দোয়া ও গণভোজ এবং মাদ্রাসা ছাত্রদের মাঝে খাবার বিতরণ। সকালে নগরীর সার্কিট হাউসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জিরো পয়েন্ট  মোড়ে আয়োজিত দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন  ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর মেয়র ও ময়মনসিংহ মহানগর আওয়ামিলীগ এর সহ -সভাপতি  মোঃ ইকরামুল হক টিটু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট জহিরুল হক খোকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল ও জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি আমিনুল ইসলাম শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কুদ্দুছ, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জাহান মুকুল, ময়মনসিংহ জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক শাহরিয়ার মোহাম্মদ রাহাত খান, যুগ্ম আহবায়ক শাহ শওকত উসমান লিটন,ময়মনসিংহ জেলা সাব রেজিস্টার মোঃ মোহছেন মিয়া ও সদর সাব রেজিস্টার খন্দকার দেলোয়ার হোসেনসহ প্রমূখ। এছাড়াও আরোও উপস্থিত ময়মনসিংহ জেলা ও মহানগর  আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠন এর নেতৃবৃন্দ সহ ছাত্রলীগের নেতাকর্মীরা।