ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

জাতীয় শোক দিবসে মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুমের উদ্যোগে দোয়া ও গণভোজ

#

মফিদুল ইসলাম লাভলু ময়মনসিংহ প্রতিনিধিঃ

১৭ আগস্ট, ২০২২,  3:44 PM

news image

স্বাধীনতার মহান স্থপতি,সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ও জাতির পিতা  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২২ ইং উদযাপন উপলক্ষে ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ মাসুম আহমেদের উদ্যোগে নগরীর রেলওয়ে স্টেশন রোডে দোয়া ও গণভোজনের আয়োজন করা হয়। সকালে গণভোজনের উদ্বোধন করেন মসিক মেয়র ও মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ ইকরামুল হক টিটু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু। বিশেষ  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট জহিরুল হক খোকা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম শামীম,ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক আহাম্মদ আলী আকন্দ, মহানগর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ারুল হক রিপন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আব্দুল আউয়াল মিন্টু,মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান ইমন,  ময়মনসিংহ জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক শাহরিয়ার মোহাম্মদ রাহাত খান, যুগ্ম আহবায়ক শাহ শওকত উসমান লিটন সহ প্রমূখ। এছাড়াও আরোও উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা ও মহানগর  আওয়ামী সেচ্ছাসেবক লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠন এর নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা।