ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

তিস্তা ব্রিজ দেখতে যেতে না দেওয়ায় কিশোরীর আত্মহত্যা

#

১৬ আগস্ট, ২০২২,  10:00 PM

news image

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় তিস্তা ব্রিজ দেখতে যেতে না দেওয়ার অভিমানে করে মরিয়ম আকতার (১৩) নামের এক কিশোরী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।

মঙ্গলবার (১৬ আগস্ট) বিকেলে উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের উত্তর দুলাল গ্রামে এ ঘটনা ঘটে। মরিয়ম আকতার ওই গ্রামের মঞ্জু মিয়ার মেয়ে।


স্থানীয়রা জানায়, মরিয়ম আকতার তার বান্ধবীদের সঙ্গে নির্মাণাধীন হরিপুর-চিলমারী তিস্তা ব্রিজ দেখতে যাওয়ার বায়না ধরে। তাকে ব্রিজ দেখতে যাওয়ায় বাবা-মা নিষেধ করায় অভিমান করে বাড়ির গোসল খানায় গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। এসময় পরিবারের লোকজন গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।


সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বিষয়টি নিশ্চিত করেছেন।