ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

নওগাঁর আত্রাইয়ে জাতীয় শোক দিবস পালিত

#

নিজস্ব প্রতিবেদক

১৫ আগস্ট, ২০২২,  4:40 PM

news image

আত্রাই উপজেলা (নওগাঁ) প্রতিনিধিঃ 

 নওগাঁর আত্রাইয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে উপজেলায় সকাল ১০ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন এবং আহসানগঞ্জ রেলস্টেশনের বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। 


উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ন‌ওগাঁ-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল। এ সময় আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) কাজী মোঃ অনিক ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তারেকুর রহমান সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নিপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক মোঃ আক্কাছ আলী, মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 


পরে শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা আওয়ামীলীগের অফিসের সামনে থেকে শোক র‍্যালী বের করা হয়। র‍্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।