ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

#

৩১ জুলাই, ২০২২,  9:03 PM

news image

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বাড়ির লোকজনের অগোচরে পানিতে পড়ে দুইবোনের মৃত্যু হয়েছে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায,আজ রবিবার বিকেলে বাড়ির লোকজনের অগোচরে দুইবোন খেরা করতে করতে পুকুরের পাড়ে এসে পনিতে পড়ে পানির নীচে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়।  

নিহত রুমা আক্তার (৮) উপজেলার ধনপুর ইউনিয়নের তরঙ্গিয়া কৃষ্ণতলা গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে ও মারিয়া আক্তার একই গ্রামের শফিক মিয়ার মেয়ে। নিহতরা মামাতো ফুফাতো বোন। 

স্থানীয় ইউপি সদস্য আহমদ আলী ও নিহতের দাদা  আলী হোসেন জানান, পরিবারের সবার অগোচরে  রোববার বিকেলে দুইবোন বাড়ির পাশে আবু হানিফার পুকুরে গোসল করতে যায়। দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পর তারা বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন তাদের খোঁজতে বের হয় পরে পুকুরের পাড়ে তাদের জামা প্যান্ট দেখে তাদের সন্দেহ হয়। এক পর্যায়ে পুকুরের তলদেশ থেকে দুই জনের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। নিহত রুমা স্থানীয় ব্রাক স্কুলে পড়া লেখা করতো।  

এ ধনপুর ইউনিয়নের চেয়ারম্যান মিলন মিয়া বলেন পুকুরে গোসল করতে নেমে দুই বোন পানিতে ডুবে মারা যায়। নিহতের লাশ পরিবারের কাছে রয়েছে।  ঘটনা বিশ্বম্ভপুর থানা পুলিশকে জানানো হয়েছে।