ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আবারও করোনা ভাইরাসে আক্রান্ত

#

৩১ জুলাই, ২০২২,  5:29 PM

news image

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ৯ দিন আগে করোনা আক্রান্ত হন। গত বুধবার তার করোনা টেস্ট নেগেটিভ আসে। কিন্তু শনিবার ফের তার করোনা টেস্টের ফল পজেটিভ এসেছে। হোয়াইট হাউস এ তথ্য জানিয়েছে।তার চিকিত্সক বলেছেন, করোনার কোনো লক্ষণ নেই। তিনি হোয়াইট হাউসে আইসোলেশনে রয়েছেন।রাষ্ট্রপতির চিকিৎসক কেভিন ও'কনর বলেন, প্যাক্সলোভিড নামের মুখে খাওয়ার ওষুধ প্রয়োগের পর খুব কম রোগীর ক্ষেত্রেই ফের কোভিড পজেটিভ আসে।চিকিৎসক জানান, বাইডেনের মধ্যে করোনার কোনো লক্ষন নেই এবং তিনি ভালো আছেন।কেভিন আরও বলেন, এর আগে, প্রেসিডেন্ট গত মঙ্গলবার, বুধবার, বৃহস্পতি ও শুক্রবার করোনা পরীক্ষা করান এবং নেগেটিভ রিপোর্ট আসে। তবে যেহেতু ফের এন্টিজেন্ট পরীক্ষায় পজিটিভ রিপোর্ট এসেছে তিনি আইসোলেশন মেনে চলবেন।