ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

ওয়ার্ল্ড ভিশনের সাথে মুন্ডুমালা পৌরসভার সমঝোতা স্মারক!

#

২৯ জুলাই, ২০২২,  2:11 PM

news image

যৌথ অংশীদারির ভিক্তিতে রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভার সাথে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে এক সঙ্গে কাজ করার আগ্রহ দেখিয়েছেন ওয়ার্ল্ড ভিশন। এরই ভিক্তিতে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে দুই প্রতিষ্ঠানের মধ্যে।


বুধবার বেলা ১১টার সময় মুন্ডুমালা পৌরসভার পৌর মেয়রের কক্ষে এক সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষক করেন পৌরসভার পক্ষে পৌর মেয়র সাইদুর রহমান ও ওয়ার্ল্ড ভিশনের তানোর জোনের এপি বিমল জেম্স।


যৌথ ভাবে দুই প্রতিষ্ঠান যে উন্নয়ন মুলক কাজগুলো করতে এক মত হয়েছে এর মধ্যে স্বাস্থ্য,শিক্ষা,জন্ম এবং মৃত্যু নিবন্ধন,মহিলা ও শিশু নিরাপত্তা বিষয়ক.নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত পায়খানা, পরিবেশ সুরক্ষা করার জন্য এক সঙ্গে কাজ করার অঙ্গীকার করা হয়।


মুন্ডুমালা পৌর মেয়র সাইদুৃর রহমান বলেন, ওয়ার্ল্ড ভিশন নানান কর্মসুচির মাধ্যমে সমাজ সেবা বিশেষ অবদান রাখছেন। তাই এলাকার শিশুসহ সকল জনগনের কল্যানে কথা চিন্তা করে তাদের সাথে সমঝোতা স্বারকে স্বাক্ষক করা হয়েছে এতে জনগনের অনেক উপকার হবে।