ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

গোদাগাড়ীতে বেশি দামে সার বিক্রি, তদারকি নেই কৃষি বিভাগের!

#

২৯ জুলাই, ২০২২,  2:09 PM

news image

ভরা রোপা-আমন মৌসুমে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় বেড়ে গেছে ইউরিয়া, পটাশ, টিএসপি ও ডিএপি সারের দাম। প্রতি বস্তায় সরকার নির্ধারিত দামের চেয়ে ৪০০ থেকে ৪৫০ টাকা বেশি দরে এসব সার বিক্রির অভিযোগ করেছেন স্থানীয় কৃষকরা।


তাদের অভিযোগ, ডিলার ও খুচরা ব্যবসায়ীরা সিন্ডিকেট করে সারের দাম বাড়িয়েছে। সঠিকভাবে কৃষি বিভাগের তদারকি না থাকায় কৃষককে জিম্মি করে সুযোগ কাজে লাগাচ্ছে সার বিক্রেতারা। রোপা-আমন আবাদে এসব সারের চাহিদাও বেশি। এ কারণে ভরা মৌসুমে সারের দাম বাড়িয়ে মুনাফা করছে অসাধু ডিলার ও খুচরা সার ব্যবসায়ীরা।


উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়, চলতি মৌসুমে এ উপজেলায় ২৪ হাজার ৮০০ হেক্টর জমিতে রোপা-আমন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। অনাবৃষ্টির কারণে দেরি হলেও কিছুটা বৃষ্টি হওয়ায় এ অঞ্চলে পুরোদমে চলছে রোপা-আমন চাষ।


গোদাগাড়ীর পিরিজপুর গ্রামের কৃষক সাবেদ আলী তেনু বলেন, এখন আমনের ভরা মৌসুম। সারের চাহিদা বেশি। ৮০০ টাকার ইউরিয়ার বস্তা এখন ১ হাজার থেকে ১১শ টাকা নেওয়া হচ্ছে। এলাকার ডিলারদের দোকানে গেলে তারা বলছেন, সার নেই। খুচরা দোকানে যাও। খুচরা সার ব্যবসায়ীরা কৃষকদের কাছ থেকে ৫০ কেজির প্রতি বস্তায় ৪০০ থেকে ৪৫০ টাকা দাম বেশি নিচ্ছে। সার কেনার পর রশিদ চাইলে সার বিক্রেতারা রশিদ দিচ্ছেও না। রশিদের জন্য জোর দিলে সার বিক্রি করছে না। নিরুপাই হয়ে বেশি দামে সার কিনতে বাধ্য হচ্ছে কৃষকরা।


গোদাগাড়ী উপজেলা কৃষি অফিসার শারমিন সুলতানা বলেন, সারের কোন সংকট নেই। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে সময় মত সার আসতে সময় লাগছে। এ সুযোগকে কাজে লাগাচ্ছে খুচরা বিক্রেতারা। খুচরা সার বিক্রেতারা সার বিক্রি করতে পারবে না। বিআইসি ডিলারদের নিয়ে মতবিনিময় সভা করা হয়েছে।


সরকারি দামে কৃষকরা বিআইসি ডিলারদের কাছ থেকে সার কিনবে। এতে যদি বিআইসি ডিলারদের কোন অনিয়ম পাওয়া যায়, তবে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে। কৃষকদের খুচরা সার বিক্রেতার কাছে না গিয়ে বিআইসি ডিলারদের কাছে গিয়ে সার কেনার পরার্মশ দিয়েছেন এই কৃষি কর্মকর্তা।