ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

রাজশাহীর চারঘাটে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

#

২৮ জুলাই, ২০২২,  8:33 PM

news image

রাজশাহীর চারঘাটে দীর্ঘ ৭ বছর পর আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের 

সভাপতিত্বে এই ত্রি-বার্ষিক সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও রাসিক মেয়র এ এইচ এম খাইরুজ্জামান লিটন। সম্মেলনে সভাপতি পদে বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন ও সাধারন সম্পাদক পদে ফকরুল ইসলাম নাম ঘোষনা করেন প্রধান অতিথি এ এইচ এম খাইরুজ্জামান লিটন। 


বৃহস্পতিবার সকালে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামীলীগের 

আয়োজনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে বেলা ১০ টায় জাতীয় ও 

দলীয় পতাকা উত্তোলন শেষে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজশাহী জেলা আওয়ামীলীগের সাংগঠনিক এস এম কামাল (রাজশাহী বিভাগের দ্বায়িত্বপ্রাপ্ত)। উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ফকরুল ইসলামের সঞ্চালনায় অধিবেশনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য ও সম্মেলন শুভ উদ্বোধন ঘোষনা দেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দ্বারা। 


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ ও প্রতিমন্ত্রী শাহারিয়ার আলম এমপি, সংরক্ষিত আসনের এমপি আদিবা আনজুম মিতা, সাবেক এমপি রায়হানুল হক রায়হান, সংরক্ষিত আসনের সাবেক এমপি বেগম আখতার জাহান, রাজশাহী মহানগর আওয়ামীলীগ সাধারন সম্পাদক ডাবলু সরকারসহ কেন্দ্র,জেলা ও উপজেলা আওয়ামীলীগের সকল অংগসংগঠনের নেতকর্মীবৃন্দ।