ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

তাহিরপুরের মাটিয়ান হাওরে টর্নেডোর উৎপত্তি

#

২৬ জুলাই, ২০২২,  6:53 PM

news image

ভাটির জনপদ হাওর বেষ্টিত এলাকা সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাটিয়ান হওরে এভার ‘টর্নেডোর’ উৎপত্তি ঘটেছে।  

মঙ্গবার (২৬ জুলাই) বেলা ৫ ঘটিকার সময় উপজেলার মাটিয়ান হাওরে বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদের কাউকান্দি বাজারের পশ্চিম পাশে ‘টর্নেডোর’ উৎপত্তি হওয়ার চিত্রটির দেখা মিলে।

মাটিয়ান হাওর পাড়ের ছেলে মো. আবু সায়েম জানান, হাওরে ‘টর্নেডোর’ উৎপত্তির হওয়ার চিত্রটি দেখার পর আমার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে ভিডিও করতে থাকি। আমার ভিডিও তুলার দৃশ্য দেখে বাজারে থাকা লোকজন এ চিত্র দেখার জন্য জড়ো হতে থাকেন। আবু সায়েম আরো জানান- টর্নেডোর চিত্রটি আমি সরেজমিনে এই প্রথমবার দেখেছি এবং উপভোগ করেছি, টর্নেডোটি প্রায় ১ থেকে দেড় মিনিট ছিলো।

‘বিশেষজ্ঞদের মতে ভূপৃষ্টে তাপমাত্রা বৃদ্ধির ফলে হাওরের পানির ওপরের তাপমাত্রা কমে উপরে উঠে যাওয়ার কারণে সেখানে টর্নেডোর সৃষ্টি হয়। এই সময়ে আশেপাশের শীতল হাওয়া সেই শূন্যতা পূরণ করতে আসায় একটি  ঘুর্ণির তৈরী হয়। এ ভাবে টর্নেডো তৈরী হয়। টর্নেডোর কারণে পানির ঘুর্ণিপাক সৃষ্টি হয় এবং স্তম্ভ বা পিলারের মতো আকাশে তুলে নেয়। তবে হাওরাঞ্চলে এ ধরনের ঘটনা সচরাচর দেখা মেলে না বলে মন্তব্য করেছেন।’

সম্প্রতি: সিলেট জেলার বৃহত্তম হাওর হাকালুকিতে টর্নেডোর উৎপত্তি হয়েছে, এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে দেখাগেছে।