ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

চাটখিল থানার পুলিশ ১ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

#

মোঃ মোজাম্মেল হক, নোয়াখালী প্রতিনিধিঃ

২৬ জুলাই, ২০২২,  12:55 PM

news image

চাটখিল থানার পুলিশ ২৫ শে জুলাই সোমবার বিকাল ৫টার দিকে, চাটখিল থানার অফিসার ইনচার্জ গিয়াস উদ্দিনের দিক নির্দেশনায়,এসআই মোহাম্মদ ইকবাল হোসেন এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে ৮নং নোয়াখলা ইউপি'র সাধুরখিল রুহুল আমিন এর পোলের গোড়া থেকে মোঃ আবুল কালাম আজাদ (৩৮) নামের এক মাদক  ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর হেফাজত থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। থানা সূত্রে জানা গেছে, মাদক ব্যবসায়ী মোঃ আবুল কালাম আজাদ পিতা-মৃত সেরাজুল হক সাং-উত্তর চরমাটিন, থানা-কমলনগর, জেলা-লক্ষীপুর, বর্তমান ঠিকানা-খিলপাড়া (পশ্চিম বাজার/পাঠান বাড়ী), থানা- চাটখিল, জেলা- নোয়াখালী। এই ব্যাপারে উক্ত আসামীর বিরুদ্ধে চাটখিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে, মামলা নং-১৫। এ বিষয়ে জানতে চাইলে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, উক্ত মাদক ব্যবসায়ী সহযোগীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।