ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

তানোরে জমি দখলে নিতে প্রকৃত মালিকের ছেলেকে মারপিট!

#

২৬ জুলাই, ২০২২,  10:33 AM

news image

রাজশাহীর তানোরে জমি দখলে নিতে প্রকৃত মালিকের ছেলেকে প্রতিপক্ষ আন্জুয়ারা নামের মহিলা ও তার মেয়েরা বাঁশের লাঠি সোটা দিয়ে কৃষক ওয়াসিমকে এলোপাতাড়ি ভাবে মারপিট করে আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কামারগাঁ ইউপি এলাকার ছাঐড় গ্রামে ঘটেছে চাঞ্চল্যকর ঘটনাটি।


এঘটনায় আহত কৃষক ওয়াসিম বাদি হয়ে আন্জুয়ারাকে প্রধান আসামি করে গত শনিবার রাতে লিখিত অভিযোগ দিয়েছেন। আহত কৃষক ওয়াসিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান পরিবারের লোকজন। একজন স্বামীহারা মহিলার এমন অমানবিক ঘটনায় ওই গ্রামে প্রচুর ক্ষোভের সৃষ্টি হয়েছে। সেই সাথে উভয়পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটতে পারে রক্তক্ষয়ী সংঘর্ষ বলেও আশঙ্কা গ্রামবাসীর।


অভিযোগে উল্লেখ করা হয়েছে, চলতি  মাসের ২৩ জুলাই শনিবার দুপুর প্রায় ১২টার দিকে উপজেলার কামারগাঁ ইউপির ছাঐড় গ্রামের অসহায় কৃষক তমিজ উদ্দিনের জমিতে জোরপূর্বক ট্যাক্টর দিয়ে চাষ শুরু করেন ওই গ্রামের মৃত শুকুরের স্ত্রী আন্জুয়ারা বেগম। জমি চাষের খবর পেয়ে তামিজের পুত্র কৃষক ওয়াসিম নিষেধ করলে পরিকল্পিত ভাবে আন্জুয়ারা ও তার মেয়ে জামাইরা লাঠি দিয়ে মারপিট করেন ওয়াসিমকে। গ্রামের লোকজন ওয়াসিসের বাড়িতে খবর দিলে তার পিতা ও ছোট ভাই তরিকুল উদ্ধার করতে আসলে তাদেরকেও পেটায়। এঅবস্হায় ওয়াসিমকে কোনভাবে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।


ওয়াসিম জানান, ওই জমি নিয়ে মামলা ছিল আমরা রায় পেয়ে বিগত ২০১৫ সাল থেকে শান্তিপূর্ণ ভাবে চাষাবাদ করে আসছি। এরআগেও ১৪৪ ধারা ভঙ্গ করে জমি রোপন করেন আন্জুয়ারা। তারা আইন আদালত কিছুই মানতে চায় না। আমাকে সেদিন মেরে ফেলার জন্য ব্যাপক মারপিট করেছে। এমনকি কমরে অনেক আঘাত করেছে, ব্যাথায় নড়াচড়া করতে পারছি না।


প্রতিপক্ষ আন্জুয়ারা অভিযোগ অস্বীকার করে জানান, আমার জমিতে চাষ করা অবস্থায় ওয়াসিম বাধা দিয়ে আমাদের কেই মারপিট করে বলে দম্ভোক্তি প্রকাশ করেন। তদন্ত কারী কর্মকর্তা এসআই নজরুল ইসলাম জানান, গত রোববার ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষই মারপিট করেছে বলে জানান।