ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

যশোরে পুলিশের এএসআই আক্কাচের মৃত্যু

#

মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন যশোর জেলা প্রতিনিধিঃ

২৬ জুলাই, ২০২২,  12:23 AM

news image

যশোরে কর্মরত এ এস আই আক্কাচ আলীর(৫৮) মৃত্যু হয়েছে। রোববার রাত পৌনে ১২ টায় ফুসফুসে ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রোববার রাতে এ এস আই আক্কাচের মৃত্যুর খবর শুনে পুলিশ সুপার তার বাড়িতে যেয়ে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। একই সাথে পুলিশ সুপার প্রলয় কুমার জোয়াদার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। সোমবার এক বিজ্ঞপ্তিতে তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। প্রলয় কুমার বলেন, প্রতিটি মৃত্যুই আমাদের হৃদয়ে গভীর ক্ষতের সৃষ্টি করে। তবুও প্রিয় সহকর্মীকে হারনোর এই শোককে শক্তিতে পরিনত করে বাংলাদেশ পুলিশকে এগিয়ে যেতে হবে।এ এস আই আক্কাচ ১৯৮৩ সালে ১ আগস্ট পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি দীর্ঘ ৩৮ বছর ১১ মাস ২৪ দিন সুনামের সহিত দায়িত্ব পালন করেন। ২৫ জুলাই সোমবার পুলিশ লাইন মসজিদ প্রাঙ্গনে আক্কাচের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে আক্কাচের মৃতদেহ জন্মস্থান মাগুরা জেলার মোহম্মদপুর উপজেলার চালিশিয়া গ্রামে নিয়ে যাওয়া হয়।