ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

রাবি'র ভর্তি পরীক্ষায় আরএমপি'র উদ্যোগ

#

২৫ জুলাই, ২০২২,  9:28 PM

news image

আজ সকালে আরএমপি'র সম্মানিত পুলিশ কমিশনার জনাব মো: আবু কালাম সিদ্দিক মহোদয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক সম্মান/স্নাতক শ্রেণীতে ভর্তি পরীক্ষা নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় এলাকার ট্রাফিক ব্যবস্থাপনা-সহ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি মাঠ পর্যায়ে থেকে তদারকি করেন। এবারের রাবি'র ভর্তি পরীক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পুরো এলাকাকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে এবং কঠোর পুলিশি নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরীক্ষায় জালিয়াতি রোধে বিশ্ববিদ্যালয় এলাকায় সাদা পোষাকে ৩শত এর অধিক পুলিশ মোতায়েন করা হয়েছে। 


পুলিশ কমিশনার মহোদয়ের উদ্যোগে আরএমপি'র পক্ষ থেকে পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বিনামূল্যে বিশুদ্ধ খাবার পানি বিতরণ হচ্ছে।


এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) জনাব মো: সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মো: মজিদ আলী বিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মো: রশীদুল হাসান পিপিএম ও উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) জনাব মো: সাজিদ হোসেন-সহ আরএমপি’র  ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।