ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাইস্কুলের দুই শিক্ষার্থীর বুয়েটে চান্স

#

২৪ জুলাই, ২০২২,  9:37 PM

news image

যশোরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঝিকরগাছা সরকারি বহুমুখী মডেল (এম.এল) হাইস্কুলের দুই শিক্ষার্থীর বুয়েটে চান্স পেয়েছে। রবিবার সকালে শিক্ষার্থীরা স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদের সাথে সাক্ষাত করেন। ঝিকরগাছা পৌরসদরের কৃষ্ণনগর গ্রাম নিবাসী ও চৌগাছা উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম রফিকুজ্জামানের ছেলে খালিদ মেহেবুব। সে বুয়েট’র মেধা তালিকায়-১৯২। যশোর সদর উপজেলার তেঘরিয়া গ্রামের মোঃ আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ মঈন উদ্দিন। সে বুয়েট’র মেধা তালিকায়-৪২৯ হয়েছেন। তখন তাদের খুশির খবর শুনতে পেয়ে প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ শিক্ষার্থীদের মাথায় হাত বুলিয়ে দোয়া করে দেন ও আদর করে মুখে মিষ্টি তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন স্কুলের সকল শিক্ষকবৃন্দ।