ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

প্রতিবন্দ্বীদেরকে হুইল চেয়ার ও অসচ্ছল নারীদেরকে সেলাই মেশিন প্রদান করেছে বন্ধন সংস্থা

#

২৩ জুলাই, ২০২২,  10:14 PM

news image

রাজধানীর মোহাম্মদপুরের আদাবরে শারীরিক প্রতিবন্ধী ও অস্বচ্ছল নারীদের মাঝে হুইল চেয়ার ও সেলাই মেশিন উপহার দিয়েছে বেসরকারী উন্নয়ন ফাউন্ডেশন বন্ধন মানবিক কল্যাণ সংস্থা। শনিবার সকালে ৩০ নং ওয়ার্ড কাউন্সিলরের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান হাসানুর রহমান।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩০ নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ¦ মোহাম্মদ আবুল কাশেম অনুষ্ঠানের প্রধান অতিথি এবং ঢাকা শহর সমাজসেবা কার্যালয় ০৬ এর সমাজসেবা অফিসার কে এম শহীদুজ্জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা প্রতিবন্ধী ও অস্বচ্ছলদের স্বাবলম্বী করার উদ্যোগ নেয়ায় বন্ধন মানবিক কল্যাণ সংস্থাকে সাধুবাদ এবং ভবিষ্যতেও সমাজকল্যাণ মূলক কাজের ধারা অব্যাহত রাখার আহবান জানান। পরে বাছাইকৃত ১৫ জন শারীরিক প্রতিবন্ধীর কাছে ১৫টি  হুইল চেয়ার ও ১৫ জন অস্বচ্ছল নারীকে ১৫টি সেলাই মেশিন হস্তান্তর করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৩০ নং ওয়ার্ড কাউন্সিলের সচিব মাহবুব আল আলম।