ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রকে ২০ লাখ ব্যারেল ডিজেল দিচ্ছে রাশিয়া

#

আন্তর্জাতিক ডেস্ক

২০ নভেম্বর, ২০২১,  7:38 PM

news image


জ্বালানি তেলের খুচরা মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রকে ডিজেল দিয়ে সহযোগিতা করছে রাশিয়া। ইতোমধ্যে ৪ টি ট্যাঙ্কার জাহাজে করে যুক্তরাষ্ট্রে ২০ লাখ ব্যারেল ডিজেল পাঠিয়েছে দেশটি। মার্কিন সংবাদমাধ্যম ব্‌লুমবার্গের বরাত দিয়ে শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরটি। প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে পৌঁছেছে ট্যাঙ্কারগুলো।


রাশিয়া বরাবরই জ্বালানি সম্পদে সমৃদ্ধ। বিশ্বের বৃহত্তম এই দেশটিতে বিপুল পরিমাণ জ্বালানি গ্যাস রয়েছে। জ্বালানী গ্যাস থেকেই ডিজেল উৎপাদন করে থাকেন রাশিয়ার উৎপাদকরা।


খনিজ জ্বালানির আন্তর্জাতিক বাণিজ্য পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা ভোরটেক্সার হিউস্টন শাখার ব্যবস্থাপনা পরিচালক ক্লেই সেইগলে ব্লুমবার্গকে বলেন, ‘ইউরোপের অন্যান্য দেশের তুলনায় রাশিয়ার ডিজেল সরবরাহের ক্ষমতা বেশি। কারণ দেশটিতে বিপুর পরিমাণ প্রাকৃতিক গ্যাসের মজুত আছে।’


এদিকে, যুক্তরাষ্ট্রের খুচরা বাজারে দিন দিন বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম। ব্লুমবার্গ জানিয়েছে, বর্তমানে দেশটিতে যে দামে ডিজেল বিক্রি হচ্ছে- তা গত সাত বছরে সর্বোচ্চ।