ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

তাহিরপুর ছাত্রলীগ বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের হাতে গড়া সংগঠন এমপি রতন

#

মোঃ আমির হোসেন, তাহিরপুর প্রতিনিধিঃ

২০ নভেম্বর, ২০২১,  7:29 PM

news image


সুনামগঞ্জের জেলা তাহিরপুর উপজেলা বাংলাদেশ ছাত্রলীগ বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের হাতে গড়া সংগঠন। আজকের ছাত্র আগামী দিনের ভবিষ্যত, তাই সঠিক পথে চলার জন্য তিনি পরামর্শ প্রদান করেন। এমপি রতন আরও বলেন, বিশ্বনেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ, দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে ইনশাল্লাহু। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশ আওয়ামীলীগের। আজ(২০ নভেম্বর শনিবার) দুপুরে তাহিরপুর বাজারে বাংলাদেশ ছাত্রলীগ তাহিরপুর উপজেলা শাখার আয়োজনে বিশাল ছাত্র গণ জমায়েত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন উপরোক্ত কথা গুলো বলেন।

শিক্ষা, শান্তি, প্রগতি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে অনুষ্ঠিত ছাত্র গণ জামায়াত অনুষ্ঠানে তাহিরপুর উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি আশ্রাউল জামান ইমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান এর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন প্রধান বক্তা সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি রেজাউল করিম শামীম, বিশেষ অতিথি তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হোসেন খান, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, তাহিরপুর থানার ওসি আব্দুল লতিফ দরফদার, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু, তাহিরপুর উপজেলা মহিলা যুবলীগের সভাপতি আইরিন আক্তার প্রমুখ।