ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

"দুর্গাপুর ইউএনও’র মোবাইল নম্বর ক্লোন করা হ্যাকার গ্রেফতার"

#

২৩ জুলাই, ২০২২,  2:13 PM

news image

রাজশাহীর দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) সরকারি মোবাইল নম্বর ক্লোন করে দুর্গাপুর পৌরসভার জনৈক সাবেক ওয়ার্ড কাউন্সিলরের কাছে ফোন করে সরকারি কাজ দেয়ার কথা বলে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস “নগদ” এর মাধ্যমে ২৮ হাজার টাকা হাতিয়ে নেয়া সেই হ্যাকার চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।


বৃহস্পতিবার (২১ জুলাই) বিকাল ৪টায় লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার মহিষামুড়ি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত হ্যাকার লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার মহিষামুড়ি গ্রামের আলতাফ মাস্টারের ছেলে রাকিবুল ইসলাম।


শুক্রবার (২২ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার(সদর) মোঃ ইফতে খায়ের আলম।


তিনি জানান, জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন এর নির্দেশে টিম রাজশাহী কাজ শুরু করে এবং লালমনিরহাট জেলার আদিতমারী ও কালিগঞ্জ এলাকায় কিছু ক্লু পাওয়া যায়। এরপর পুলিশ সদর দপ্তরের এলআইসি শাখা এবং “নগদ” এর লিগ্যাল উইং এর সহযোগিতায় হ্যাকারকে সনাক্ত করা হয়।


কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম রসুল, আদিতমারী থানার অফিসার ইনচার্জ মোকতারুলের সহযোগিতা এবং কালিগঞ্জ থানার এএসআই সেলিমের কৃতিত্বে মোবাইল নম্বর ক্লোনকারী হ্যাকারকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার কৃতকর্মের কথা স্বীকার করেছে।


দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, এ ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। আটক রাকিবুলের নামে একই অপরাধের অভিযোগে একাধিক মামলা রয়েছে এবং এলাকায় সে হ্যাকার হিসেবে পরিচিত বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।