ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

আরএমপির শ্রেষ্ঠ ওসি মনিরুজ্জামান!

#

২৩ জুলাই, ২০২২,  10:26 AM

news image

আরএমপির শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান।তিনি আরএমপি রাজশাহী মহানগর পুলিশের বেলপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে কর্মরত আছেন।


বৃহস্পতিবার (২১ জুলাই) বেলা ১২ টায় জুন ২০২২ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন আরএমপি’র পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক।


অপরাধ পর্যালোচনা সভায় কর্মক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতি স্বরুপ অফিসার ইনচার্জ মনিরুজ্জামানের হাতে সম্মাননা স্মারক প্রদান করা হয়।


অপরাধ পর্যালোচনা সভায় নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি, ট্রাফিক ব্যবস্থাপনা, কমিউনিটি ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেফতারি পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি ও দেশের বর্তমান পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।


ওসি মনিরুজ্জামান গত বছরের ৬ অক্টোবর বেলপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে যোগদান করেন। এর পর থেকে মাদক, জুয়া, সন্ত্রাস ও বাল্যবিয়ে বন্ধ করতে ব্যাপক ভূমিকা পালন করেছেন।


এ ব্যাপারে ওসি মনিরুজ্জামান জানান, আরএমপির আবু কালাম সিদ্দিক স্যারের নির্দেশনা মোতাবেক আমি আমার উপর দেয়া জনগনের সেবার দায়িত্ব ও কর্তব্য পালনের চেষ্টা করেছি।


এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মজিদ আলী বিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব রশীদুল হাসান পিপিএম ও উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) সাজিদ হোসেন-সহ আরএমপি’র উর্ধ্বতন কর্মকর্তাগণ।