ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

সীমান্তে কয়লা সহ ভারতীয় মদের চালান জব্দ

#

২২ জুলাই, ২০২২,  6:23 PM

news image

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে ৪১ বোতল ভারতীয় মদ, ১৫ শত কেজি কয়লা ও একটি কাঠের তৈরী বারকী নৌকা আটক করেছে, সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।    


বিজিবি সুত্রে জানাগেছে, সীমান্তের টেকেরঘাট বিওপির নিয়মিত একটি টহল দল (২১ জুলাই) ১০ টা ৪৫ মিসিটের সময় সীমান্ত মেইন পিলার ১২০০ এর নিকট হতে, উপজেলার ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের রজনী লাইন এলাকা থেকে ৪১ বোতল ভারতীয় মদ আটক করেছে (বিজিবি) জোয়ানেরা। যার সিজার মূল্য ৬১ হাজার ,৫ শত টাকা।


অপরদিকে একইদিনে, লাউরগড় বিওপির টহল দল সীমান্ত মেইন পিলার ১২০৩ এর নিকট হতে উপজেলার বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী হতে ১৫ শত, কেজি ভারতীয় কয়লা সহ একটি বারকী নৌকা আটক করেছে। যার আনুমানিক সিজার মূল্য ৬৯ হাজার, ৫শত টাকা।


সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন (বিজিবি) অধিনায়ক লে-কর্ণেল মো. মাহবুবুর রহমান কয়লা ও মদের চালানের আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত মালামাল সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জামা রাখার কার্যক্রম চলমান রয়েছে।