ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

মনমনসিংহে লায়ন মৃদুলের উদ্যোগে ট্রান্সজেন্ডার জনগোষ্ঠীর মাঝে সেলাই মেশিন বিতরণ

#

নিজস্ব প্রতিবেদক

২০ নভেম্বর, ২০২১,  6:10 PM

news image


মফিদুল ইসলাম লাভলু(ময়মনসিংহ)ঃ

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ৩১৫-এ ১ এর অন্তর্ভূক্ত লায়ন্স ক্লাব অব ঢাকা ভাদাইল গ্রীণ এর পরিচালক, হাত বাড়িয়ে দাও নামক সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা ময়মনসিংহের বিশিষ্ট সমাজসেবক লায়ন মঞ্জুর হোসেন মৃদুল গত ১৯ নভেম্বর রোজ শুক্রবার বিকাল ৩ ঘটিকায় তার নওমহলস্থ বাসভবন চত্বরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সমাজের অবহেলিত ও উপেক্ষিত ট্রান্সজেন্ডার জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা ও আর্থিক ক্ষমতায়নের লক্ষে সেলাই মিশন বিতরণ করেন। 

এমএএফ সভাপতি সুমন চন্দ্র ঘোষের সঞ্চালনায় ট্রান্সজেন্ডার জনগোষ্ঠীর মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সামাজিক- রাজনৈতিক-সাংস্কৃতিক  ব্যক্তিত্ব ও প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যাপিকা দিলরুবা সারমিন। 

 মেশিন বিতরণকালে আরোও  উপস্থিত ছিলেন লায়ন মঞ্জুর হোসেন মৃদুলের পিতা সাবেক ব্যাংকার ও বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব মোঃ ইব্রাহীম হোসেন,তার গর্ভধারিণী মাতা জাহানারা বেগম,নাসিবের ওমেন্স কাউন্সিলের সভাপতি ও জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি নূরজাহান মিতু, ট্রান্সজেন্ডারদের সংগঠন সেতুবন্ধন কল্যাণ সংস্থার সভাপতি আনিসুর রহমান তনু ও  সাধারণ সম্পাদক সন্ধ্যা সহ প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লায়ন মঞ্জুর হোসেন মৃদুলের সহধর্মিণী ময়মনসিংহ জেলা যুব মহিলা লীগ নেত্রী ও দেশসেরা আইসিটি কন্টেন্ট ডেভেলপার ফ্রন্টলাইনের করোনাযোদ্ধা মাহমুদা  হোসেন মলি।

উল্লেখ্য যে লায়ন মঞ্জুর হোসেন মৃদুল'র উদ্যোগে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে করোনা সচেতনামূলক লিফলেট, প্রাণঘাতী ডেঙ্গু প্রতিরোধমূলক প্রচারণাপত্র ও বৃক্ষরোপন উদ্ধুদ্ধকরণ লিফলেটও বিতরণ করা হয়।