ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

তাহিরপুরে নাসির বিড়ি সহ চার কারবারি আটক

#

২২ জুলাই, ২০২২,  10:32 AM

news image

সুনামগঞ্জের তাহিরপুরে ভারতীয় নিষিদ্ধ নাসির উদ্দিন বিড়ি সহ চার চোরাকারবারিকে আটক করেছে, তাহিরপুর থানা পুলিশ।

বুধবার গভীর রাতে গোপন সংবাদের মাধ্যমে থানার এস. আই মো. নাজমুল হকের নেতৃত্বে একটি চৌকোশ টিম উপজেলার (উত্তর) শ্রীপুর ইউনিয়নের টেকারঘাট কমিউনি ক্লিনিকের দক্ষিণ পাশে অবস্থিত এরশাদ মিয়ার বাড়ির সামনে থেকে  ৪২ হাজার, শলাকা নাসির উদ্দিন বিড়ি সহ ওই মাদক করবারিদের আটক করা হয়েছে।      

আটককৃতরা হলো, উপজেলার (উত্তর) বড়দল ইউনিয়নের আমবাড়ি গ্রামের মৃত মোহাম্মদ আলির ছেলে নুরুল আমিন (৫২), চরগাঁও গ্রামের মৃত জজ মিয়ার ছেলে শাহ আলম (২০), পৈলনপুর গ্রামের মজলু মিয়ার ছেলে মোছা মিয়া (২০), একই গ্রামের মৃত লায়েছ মিয়ার ছেলে নোমান হক (২৭)।

জানাগেছে, আটককৃত চোরাকারবারিরা তাহিরপুর উপজেলা সীমান্ত দিয়ে দীর্ঘদিন ধরে রাতের আধারে চোরাই পথে আনা ভারতীয় নাসির বিড়ি সহ বিভিন্ন মাদকদ্রব্য পাচার করে আসছিলো। বুধবার গভীর রাতে ওই বিড়ির চালানটি টেকারঘাট এলাকা দিয়ে নিয়ে আসার সময় পুলিশের নজরদারিতে পড়েগেছে টের পেয়ে পালানোর চেষ্টা কালো গোপন সংবাদের বিত্তিতে তাদের আটক করা হয়।

তাহিরপুর থানার এস. আই মো. নাজমুল হক জানান, মাদকদ্রব্য (নিয়ন্ত্রন) দমন আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার বেলা ১০ ঘটিকার সময় উক্ত আসামীদেরকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।