ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

তাহিরপুরে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল ৪০টি ভূমিহীন পরিবার

#

২১ জুলাই, ২০২২,  3:43 PM

news image

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ‘মুজিবশতবর্ষ’ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার হিসেবে ৪০ টি ‘ভূমিহীন ও গৃহহীন’ পরিবারকে ঘর দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২১ জুলাই) উপজেলা বঙ্গবন্ধু ডিজিটাল কনফারেন্স রুমে ‘ভূমিহীন ও গৃহহীন’ উপকারভোগী পরিবারগুলোর মাঝে ঘর হস্তান্তর করেন, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রায়হান কবির।

এ সময় তাহিরপুর উপজেলা আ.লীগ সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খাঁ, উপজেলা প্রকৌশলী মো. ইকবাল কবির, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী মাসুদুর রহমান, উপজেলা (মহিলা) ভাইস চেয়ারম্যান খালেদা আক্তার, বালিজুরি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মো. আজাদ হোসাইন, বাদাঘাট ইউপি চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন প্রমুখ সহ উপজেলা আ.লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ও বীর মুক্তিযোদ্ধাগন উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রায়হান কবির জানান, ৩য় পর্যায়ে (ক শ্রেণীর) ১১০ টি ঘরের নির্মাণ কাজ চালু রয়েছে, এর মধ্যে ৪০ টি ঘরের কাজ সম্পুর্ণ হওয়ায় এসব ঘর উপকারভোগীদের মধ্যে হস্তান্তর করা হয়েছে। তিনি আরো বলেন, অবশিষ্ট ঘরগুলোর কাজ শেষ হলে ধারাবাহিক ভাবে ‘ভূমিহীন ও গৃহহীন’ পরিবারগুলোর মাঝে হস্তান্তর করা হবে।