ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

শান্তিগঞ্জে ৩১০ জন কৃষকের মাঝে ধানের বীজ বিতরণ করেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষনা ইনস্টিটিউট উপ-কেন্দ্র সুনামগঞ্জ

#

২০ জুলাই, ২০২২,  4:56 PM

news image

স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ ৩১০ জন কৃষকের মাঝে বিনা মূল্যে ২ হাজার ৮শত কেজি বিনাধান-৭,১১,১৩,১৫,১৬,১৭,২০,২২ ও ২৩ জাতের ধানের বীজ বিতরণ করা হয়েছে। 


বুধবার সকাল ১১টায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষনা ইনস্টিটিউট,উপ-কেন্দ্র সুনামগঞ্জের আয়োজনে জেলার শান্তিগঞ্জ উপজেলার কৃষকদের মাঝে এ বীজ বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মো. ফারুক আহমদ। 


এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ারুজ্জামান,উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন,উপজেলা কৃষি অফিসার মো. মাজেদুর রহমান ও বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাকিব প্রমুখ। 

শান্তিগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. ফারুক আহমদ বলেছেন,স্মরণকালের ভয়াবহ বন্যায় কৃষকরা তাদের ঘরে তোলা ফসল পানিতে নষ্ট হয়ে গিয়েছে। তাই বাংলাদেশ পরমাণু কৃষি গবেষনা ইনস্টিটিউট,উপ-কেন্দ্র সুনামগঞ্জের আয়োজনে এই ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণটা কৃষকদের আগামীতে আমন ধান আবাদে সহায়ক ভূমিকা পালন করবে। তিনি প্রতিটি কৃষকদের জীবন জীবিকার প্রয়োজনে কৃষিকাজে মনোনিবেশ করতে আহবান জানান। এজন্য সরকারের কৃষি বিভাগ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস প্রদান করেন।

২০.০৭.২০২২