ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

নিউইয়র্কে ৪দিনব্যাপি বইমেলা শুরু হবে ২৮ জুলাই - রেকর্ডসংখ্যক লেখক প্রকাশক যোগ দিচ্ছেন

#

২০ জুলাই, ২০২২,  4:52 PM

news image

নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আট সেন্টারে আগামী ২৮ জুলাই শুরু হতে যাচ্ছে ৩১তম নিউইয়র্ক বাংলা বইমেলা। খবর বাপসনিউজ।পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লেখক-সাহিত্যিকেরা যোগ দিচ্ছেন কোভিড-উত্তর এই বইমেলায়। ২৮ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত ৪ দিনব্যাপী অনুষ্ঠান চলবে রাত ১১টা পর্যন্ত।

বাংলাদেশ, ভারত, লন্ডন, সুইডেন, অস্ট্রেলিয়া, কানাডা থেকে প্রচুর সংখ্যক কবি-লেখক-সাহিত্যক যোগ দিচ্ছেন। প্রতিদিনই রয়েছে সাহিত্যের অনুষ্ঠান ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান। রেজওয়ানা চৌধুরী বন্যা, অস্ট্রেলিয়া থেকে নীরা রহমান, লন্ডন থেকে নাহিদ নাজিয়া সহ আরো অনেক শিল্পী সংগীত পরিবেশন করবেন। উদ্বোধনী অনুষ্ঠান পরিবেশন করবে বিপা। সমাপনী অনুষ্ঠান করবে আড্ডা।

মুক্তধারা নিউইয়র্ক, ঘুংঘুরসহ আমেরিকা থেকে ৮টি প্রকাশনা সংস্থার স্টল থাকছে এবারের বইমেলায়। জ্যামাইকা পারফর্মিং আট সেন্টার, ১৫৩-১০ জ্যামাইকা এভিনিউ, জ্যামাইকা, নিউইয়র্ক ,এনওয়াই-১১৪৩২। জ্যামাইকা গামী ই ট্রেনে শেষ স্টেশনে নামলেই বইমেলার স্থান।