ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

চাটখিলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

#

মোঃ মোজাম্মেল হক, নোয়াখালী প্রতিনিধিঃ

১৯ জুলাই, ২০২২,  12:51 PM

news image

চাটখিল থানার পুলিশ ১৮ জুলাই সোমবার বিশেষ অভিযানে চালিয়ে, নাছির উদ্দিন বাবলু নামের এক মাদক ব্যবসায়ীকে ৩৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে। চাটখিল থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা গিয়াস উদ্দিনের দিক নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। থানা সুত্রে জানাগেছে, এসআই সঞ্জয় দাস, এসআই আঃ ওয়াহেদ সঙ্গীয় ফোর্সের সহায়তায় সন্ধা সাড়ে ৭টার দিকে চাটখিল থানার বদলকোট ইউপিস্থ রওশন আলী তফাদার বাড়ীতে অভিযান চালানো হয়েছে। অভিযানকালে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ নাছির উদ্দিন বাবলু(২৯) পিতা মৃত আবুল বশার, সাং দক্ষিন বদলকোট, থানা- চাটখিল, জেলা- নোয়াখালীকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন বলেন, বাবলুর সহযোগীদের গ্রেফতারের জন্য থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।