ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

সুনামগঞ্জের বানভাসিদের জন্য ৫ লক্ষ টাকা অনুদান দিল তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ

#

১৭ জুলাই, ২০২২,  8:22 PM

news image

সাম্প্রতিক কালের ভয়াবহ বন্যার ফলে সুনামগঞ্জের মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন।  অনেকেই কম বেশী ক্ষতিগ্রস্ত হয়েছেন।  ক্ষতিগ্রস্ত দের সাহায্য সহায়তার জন্য সরকারী বেসরকারী ভাবে প্রচুর ত্রাণ সামগ্রী বিতরণ হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ইতিমধ্যেই ৫ কোটি টাকার অনুদান দিয়েছেন । জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ বাড়ি বাড়ি গিয়ে প্রকৃত ক্ষতিগ্রস্ত ৫ হাজার পরিবার কে নগদ ১০ হাজার টাকা করে হস্তান্তর করেন গৃহ নির্মাণ ও সংস্কারের জন্য।  জেলা প্রশাসন সূত্রে জানা গেছে আরও অনুদান আসবে এই খাতে। সুনামগঞ্জ জেলার তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের পক্ষ থেকেও জেলা প্রশাসনের কাছে সুনামগঞ্জের বানভাসিদের জন্য ৫ লক্ষ টাকার অনুদান দিয়েছেন।  ১৭ জুলাই রবিবার বিকাল ৪ টায় সুনামগঞ্জের জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেনের কাছে ৫ লক্ষ টাকার অনুদানের চেক হস্তান্তর করেন তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের পক্ষে সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রীর সহসভাপতি ,সুনামগঞ্জ জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খন্দকার মনজুর আহমদ।  জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন অনুদানের চেক গ্রহণ করে তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি 

আলহাজ্ব আলকাছ উদ্দিন খন্দকার সহ সমিতির নেতৃবৃন্দ কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।