ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

দোয়ারাবাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের আর্থিক সহায়তা প্রদান

#

১৬ জুলাই, ২০২২,  7:52 PM

news image

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, এই অবৈধ সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় বন্দি করে রেখেছে, যাতে তিনি জনগনের কাছে যেতে না পারেন।


এই অবৈধ সরকারের প্রধানমন্ত্রী আকাশ পথে সিলেট ঘুরে গেছেন। যদি বন্যাকে উনার কাছে নেয়া যেত তাহলে মনে হয় উনার জন্য আরো ভালো হত। আমাদের দলের নেতাকর্মীরা প্রতিনিয়তই মানুষদের কাছে যাচ্ছেন, সহায়তা দিয়ে যাচ্ছেন।


শনিবার (১৬ জুলাই) দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে 

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নে শরিফপুর সরকারি প্রথমিক বিদ্যালয়ের মাঠে বন্যা দুর্গত ৬শ পরিবারে মানুষদের মাঝে নগদ পাঁচশত টাকা বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে দুর্গত মানুষদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানটি সাবেক উপজেলা বিএনপি সভাপতি শাহজান মাষ্টারের সভাপতিত্বে ও সাবেক উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক হারুন অর রশীদ ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক জামাল উদ্দিনের যৌথ পরিচালনায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী,বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সহসভাপতি নাজমুন নাহার বেবী,বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শাহানা আক্তার শানু প্রমুখ।