ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

জাতীয় তরুণ সংঘের ময়মনসিংহ বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

#

মফিদুল ইসলাম লাভলু ময়মনসিংহ প্রতিনিধিঃ

১৬ জুলাই, ২০২২,  7:29 PM

news image

 ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির শহীদ আমিনুল হক ভবনে ১৬ জুলাই শনিবার সকালে জাতীয় তরুণ সংঘের ময়মনসিংহ বিভাগীয় সম্মেলন ২০২২ ইং অনুষ্ঠিত হয়েছে।  

বিভাগীয় সম্মেলন এর শুভ উদ্বোধন করেন জাতীয় তরুণ সংঘ সরকার অনুমোদিত জাতীয় ভিত্তিক যুব ও সমাজ কল‍্যাণ প্রতিষ্ঠান এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ফজলুল হক ।

জাতীয় তরুণ সংঘ ময়মনসিংহ বিভাগীয় সভাপতি হারুন অর রশিদ এর সভাপতিত্বে এবং ময়মনসিংহ জেলা সভাপতি এডভোকেট এটিএম মাহবুব উল আলম এর সঞ্চালনায় সম্মেলনের আলোচনা সভায় বক্তব্য রাখেন এনপিএস বিভাগীয় কমিটির সভাপতি লিটন দাস, সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক কামরুল হাসান, ময়মনসিংহ জেলা মহিলা শ্রমিকলীগের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দা রোকেয়া আফসারী শিখা,পূর্বধলা জাতীয় মহিলা সংস্থার বনি রানী কর্মকার, নেত্রকোনা কমিটির সাধারণ সম্পাদক আজিজুর রহমান,দুর্গাপুরের ডাক্তার রমজান আলী, ফয়েজ খান সুধন এছাড়াও অনুষ্টানে বক্তব্য রাখেন সালেহা আক্তার সুইটি, আফসানা আক্তার, শুকতারা, খোরশেদ আলম, শাহজাদা সহ প্রমূখ। আলোচনা অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।