ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

প্রেসিডেন্টের দায়িত্বে কমলা বাইডেন ছুটিতে

#

২০ নভেম্বর, ২০২১,  5:27 PM

news image


চিকিৎসার জন্য ছুটিতে গেলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছুটিতে যাওয়ার আগে মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব কমলা হ্যারিসের কাঁধে দিয়ে গেছেন বাইডেন। তাঁর অনুপস্থিতিতে সাময়িক প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্ট। আর এর মাধ্যমে দক্ষিণ এশীয় বংশোদ্ভূত কেউ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পেলেন। হোয়াইট হাউসের বরাত দিয়ে এমনটি জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি।

হোয়াইট হাউসের প্রেস সচিব জেন সাকি একটি বিবৃতিতে জানান, ২০০২ এবং ২০০৭ সালে একই ভাবে চিকিৎসার কারণে ছুটি নিয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। সেই সময়ও সাময়িক প্রেসিডেন্ট করা হয়েছিল তৎকালীন ভাইস প্রেসিডেন্টকে।

হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় সময় শুক্রবার বিকেলে কোলনোস্কপি করাতে হবে প্রেসিডেন্ট বাইডেনকে। একে রুটিন চেক-আপ বলা হচ্ছে। চলতি বছরের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম শারীরিক পরীক্ষার জন্য যাচ্ছেন ৭৯ বছরের জো বাইডেন।