ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

সুনামগঞ্জে নৌবাহিনীর উদ্যোগে তিন শতাধিক ক্ষুধার্ত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

#

১৫ জুলাই, ২০২২,  4:13 PM

news image

সুনামগঞ্জে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ তিন শতাধিক অসহায় ক্ষুধার্ত মানুষের মাঝে চাল,ডাল,তেল,ছিড়া,মুড়িসহ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। 

শুক্রবার(১৫ই জুলাই) সকাল ১০টায়ে বাংলাদেশ নৌ-বাহিনীর সদস্যরা শহরের ওয়েজখালীস্থ বাংলদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয়ের মাঠে ঐ সমস্ত খাদ্যসামগ্রী বিতরণ করেন বাংলাদেশ নৌ-বাহিনীর কমান্ডার মো. কামরুল আবেদীন ও লেঃ মোহাম্মদ খালিদ। 


এ সময় উপস্থিত ছিলেন বাংলদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সুনামগঞ্জ অঞ্চলের জেলা কমান্ড্যান্ট মো. কামরুজ্জামান, এ্যাডজুটেন্ট মো. রফিকুল ইসলাম প্রমুখ। 

বাংলাদেশ নৌ-বাহিনীর কমান্ডার মো. কামরুল আবেদীন বলেছেন,স্মরণকালের ভয়াবহ বন্যায় সুনামগঞ্জের মানুষ যখন আক্রান্ত ও ক্ষতিগ্রস্থ ঠিক সেই সময়টাকে জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে বাংলাদেশ নৌবাহিনীর দুটি ইউনিট সুনামগঞ্জে এবং জামালগঞ্জে বন্যার্তদের উদ্ধার তৎপরতার পাশাপাশি ত্রান কাজে অংশগ্রহন করেন। ইতিমধ্যে বাংলাদেশ নৌবাহিনী ২৭ হাজার ৩৪৫টি পরিবারের মাঝে খাদ্র সহায়তা প্রদান এবং ১৭ হাজার ৯২০টি পরিবারের মাঝে রান্না করা খাবার বিতরণ করে আসছে। তিনি বলেন,যতদিন বন্যার্ত মানুষজন স্বস্তিতে ফিরে না আসবে নৌবাহিনী বন্যার্তদের পাশে থেকে সবধরনের সহায়তা করবে বলেও তিনি জানান।