ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

সিরাজুল আলম খান শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে

#

১৪ জুলাই, ২০২২,  1:03 PM

news image

 শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ‘নিউক্লিয়াস-বিএলএফ’র প্রতিষ্ঠাতা এবং স্বাধীনতা সংগ্রাম ও সশস্ত্র যুদ্ধের  সংগঠক সিরাজুল আলম খান।


গত শুক্রবার (৮ জুলাই) সন্ধ্যায় শ্বাসকষ্ট দেখা দিলে রাজধানীর শমরিতা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. এবিএম হারুন-এর তত্ত্বাবধানে ভর্তি করা হয়। অক্সিজেন সেচুরেশন কমে যাওয়ায় রাত ১২টায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

গত মঙ্গলবার ডা. এবিএম হারুন বলেন, উনি ক্রিটিক্যাল নিউমোনিয়া থেকে শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে গত চারদিন আগে রাত ১২টার দিকে হাসপাতালে ভর্তি হন।


অক্সিজেন সেচুরেশন কম থাকায় আইসিইউতে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসায় কিছুটা উন্নতি হওয়ায় অক্সিজেন লেভেল বেড়েছে। ওনার থাইরয়েড সমস্যা, ওপেন হার্ট সার্জারি, নিউমোনিয়াসহ বার্ধক্য জনিত বেশ কিছু জটিলতা রয়েছে।

সিরাজুল আলম খান চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হাসপাতালেই রয়েছেন।