ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

যশোরের ৪৯০ বোতন ফেনসিডিল সহ তিন মাদক ব্যবসায়ী আটক

#

মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন যশোর জেলা প্রতিনিধিঃ

১২ জুলাই, ২০২২,  8:38 PM

news image

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা মঙ্গলবার ১২ জুলাই সদর উপজেলার চুড়ামনকাটি যশোর  চৌগাছা সড়কের শহিদুল ব্রিকসের সামনে থেকে প্রাইভেটকারসহ ৪৯০ বোতল ফেনসিডিলের চালান আটক করেছে। এ সময় ফেনসিডিল বিক্রয়ের উদ্দেশ্য বহন করার অভিযোগে তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।আসামিরা হচ্ছে, যশোর জেলার চৌগাছা উপজেলার ফুলসারা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মিজানুর দফাদরের ছেলে তরিকুল ইসলাম, একই উপজেলার চাঁদপুর গ্রামের ফারুক আহম্মেদ ও গাড়ী চালক চৌগাছা উপজেলার দিগুড়া গ্রামের মোস্তফা কামালের ছেলে রায়হান। । এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে।র‌্যাব-৬ যশোর ক্যাম্প সূত্রে জানাগেছে, মঙ্গলবার (১২ জুলাই) সকাল বেলা ১২ টার পর গোপন সূত্রে খবর পান যশোর টু চৌগাছাগামী পাকা রাস্তা দিয়ে চৌগাছা থেকে একটি প্রাইভেট কারে ফেনসিডিল নিয়ে যশোরের দিকে আসছে।যশোরে ৪৯০ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ী আটকর‌্যাবের চৌকসদল খবরের ভিত্তিতে যশোর সদরের চুড়ামনকাটি যশোর- চৌগাছা সড়কের অবস্থিত শহিদুল ব্রিকস নামক ইটভাটার সামনে অস্থায়ী চেকপোষ্ট বসায়। প্রাইভেট কারটি চেকপোষ্টের কাছে আসলে র‌্যাব সদস্যরা প্রাইভেট কারটি চেক করার উদ্দেশ্যে এগিয়ে গেলে প্রাইভেট কারে থাকা উল্লেখিত আসামীরা প্রাইভেট কার ফেলে দ্রুত পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়। গ্রেফতারকৃত তিনজনের দেখানো মতে প্রাইভেট কার থেকে ৪৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।পরে প্রাইভেট কার ও ফেনসিডিল এবং গ্রেফতারকৃতদের কোতয়ালি মডেল থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা দেন।