ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন এডভোকেট আবুল হোসেন

#

১০ জুলাই, ২০২২,  12:35 AM

news image

ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। ঈদ আসে ভুলিয়ে দিতে সকল বিবাদ দ্বন্ধ। ঈদে সবার জীবন হোক দীপ্তময়। ঈদ-উল আযহা উপলক্ষে সুনামগঞ্জবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সুনামগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল হোসেন।


তিনি বলেন, পবিত্র ঈদ-উল-আযহা মুসলিম জাহানের অন্যতম দুইটি ধর্মীয় উৎসবের মধ্যে একটি। বছর ঘুরে আবার পবিত্র ঈদ-উল-আযহা মানে আত্মার পরিশুদ্ধি, ধনী-গরিব, উঁচু-নিচু সব ভেদাভেদ ভুলে গিয়ে সৌহার্দ্য, সম্প্রীতি ও সংহতি প্রকাশের উদার উৎসব।


তিনি আরো বলেন, আপনার বাড়ির পাশে অসহায় গরীব মানুষটিকেও এ আনন্দ উৎসবে শরীক করুন। সিলেট বিভাগসহ দেশের অনেক মানুষ বন্যায় গৃহহীন হয়ে আছে , মহান আল্লাহ তায়ালার কাছে দুআ করি সবাই যেনো ভালোভাবে আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে। আপনার সামান্য সহানুভূতি প্রতিবেশীকে অনেক আনন্দ উপহার দিতে পারে। সবার জন্য রইল ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।