ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

সুনামগঞ্জে ধর্মপাশায় বীর মুক্তিযোদ্ধা নূর হোসেন আর নেই

#

০৮ জুলাই, ২০২২,  10:51 PM

news image

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ও সেলবরষ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নূর হোসেন আর নেই। আজ শুক্রবার দুপুর ১২ টার দিকে উপজেলার সেলবরষ ইউনিয়নের উত্তর বীর গ্রামের নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ভোগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি ৩ স্ত্রী , ৬ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয়- স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।


আজ শুক্রবার বিকেল ৬ টায় উপজেলার বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে মরহুমের নামাজে জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।


এছাড়াও মরহুমের মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুলতান মজুমদার ও ঢাকা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক ফারুক আহমেদ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।