ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

সুনামগঞ্জে ৩শতাধিক অসহায় নারীর মাঝে আমেরিকা প্রবাসীর ঈদ সামগ্রী বিতরণ

#

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

০৮ জুলাই, ২০২২,  4:47 PM

news image

সুনামগঞ্জে ভয়াবহ বন্যায় যখন ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে ঈদুল আযহার আনন্দ নেই ঠিক তখনই আমেরিকা প্রবাসী মনোয়ারা বেগমের নিজস্ব অর্থায়নে ৩ শতাধিক অসহায় মানুষের মাঝে নগদ ৫০০/১০০০ টাকা ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। 


শুক্রবার বাদ জুম্মা সুনামগঞ্জ জেলা যুব মহিলা লীগের সভাপতি সানজিদা নাসরিক দিনা ডায়নার মাধ্যমে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে পৌর শহরের হাছন নগর,আরপিন নগর,তেঘরিয়া,ভিটগঞ্জে সমাজের অসহায় নারীদের বাড়ি বাড়ি গিয়ে এই নগদ অর্থ ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা যুব মহিলা লীগের সদস্য রেহেনা বেগম,মাফরোজা আক্তার মণি,লতিফা চৌধুরী,সুরমা বেগম,রিনা আক্তার,মিনা রানী দাস ও ,লতিফা আক্তার প্রমুখ।


সুনামগঞ্জ জেলা যুব মহিলা লীগের সভাপতি সানজিদা নাসরিক দিনা ডায়না বলেছেন এবারের স্মরণকালের ভয়াবহ বন্যায় সুনামগঞ্জের অসহায় মানুষের মাঝে ঈদের আনন্দ নেই। তাই আমেরিকা প্রবাসী আমার এক বড়বোন মনোয়ারা বেগমের নিজস্ব আর্থিক অনুদানে সমাজের অসহায় নারীদের মাঝে নগদ অর্থ ও ঈদ সামগ্রী বিতরণ করতে পারায় মনের মাঝে আনন্দ বিরাজ করছে। তিনি সমাজের বৃত্তবানদের এই অসহায় মানুষজনের পাশে দাড়াাঁনোর আহবান জানান।