ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

সুনামগঞ্জের চাতল বিলের পাহাড়াদারদের আহত অবস্থায় উদ্ধার করল পুলিশ

#

০৬ জুলাই, ২০২২,  8:43 PM

news image

সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের চাতল সেপ্টি বিলের নৌকা সহ ৪ জন পাহাড়াদারকে আহত অবস্থায় উদ্ধার করল পুলিশ। ৫ জুলাই মঙ্গলবার রাত সাড়ে ১২ টায় দরিয়াবাজ গ্রাম সংলগ্ন চাতল বিলে ঘটনাটি ঘটে। বুধবার বিকাল ৪ টায় দরিয়াবাজ গ্রামের রায়েত আলীর বসতবাড়ি থেকে উদ্ধার করা হয়। আহতরা হলো, তাজ উদ্দীন (৪৫), মোজাফ্ফর আলী (৪২), জামাল মিয়া (৩৬),আক্তার মিয়া (৩২)। আহতরা সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহন করেছেন। এ ঘটনায় ইজারাদার (সেক্রেটারী) কনক লাল বিশ^াস ইমান আলী, তাজুল ইসলাম, ফরিদ মিয়া, শফিক মিয়া, রাকিব মিয়াকে অভিযুক্ত করে সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। জলমহালের ইজারাদার সেক্রেটারী কনক লাল বিশ^াস জানান, ঘটনার রাতে হামলাকারীরা নৌকা যোগে জাল ধরি নিয়ে মাছ ধরার জন্য জোর পূর্বক আমার ইজারাকৃত চাতল বিলের মূল ডোবায় জাল ফালায়। তখন জলমহালের পাহাড়াদারগণ তাদেরকে নিষেধ বাধা দিলে নৌকা সহ ৪ জন পাহাড়াদারকে ধরে নিয়ে যায় দরিয়াবাজ গ্রামে। পরে তৃতীয় পক্ষ রায়েত আলীর জিম্মায় একটি কক্ষে পাহাড়াদারদের তালাবদ্ধ করে রাখা হয়। দীর্ঘ প্রায় ১৭ ঘন্টা পর সদর থানা পুলিশ তাদেরকে উদ্ধার করে। আহত আক্তার মিয়া বলেন, আমি চাতল বিলের পাহাড়াদার। বিলের মাছ রক্ষা করা আমার দ্বায়িত্ব। ইমান আলী ও তাজুল ইসলাম গংরা প্রতি রাতেই চুরি করে মাছ ধরে। দেখেও না দেখার বান করি। কিন্তু ঘটনার রাতে ৫/৬ লোক মিলে কোণা জাল নিয়ে মাছ লুট করতে আসে। বাধা দেওয়ায় আমাদেরকে মারধর করে দরিয়াবাজ গ্রামে ধরে নিয়ে যায়। মোল্লাপাড়া ইউপি-চেয়ারম্যান নুরুল হক জানান, চাতল বিলের পাহাড়াদারদের দরিয়াবাজ গ্রামে আটক করে রাখা হয়েছে আমাকে জানিয়েছে। বর্ণ্যাতদের মাঝে ত্রাণ বিতরণ করায় যেতে পারিনি। আমার জানা মতে জেলেরা বিলের আশপাশে জাল দিয়ে মাছ ধরতে গিয়েছিল। বিষয় স্থানীয় ভাবে দেখার চেষ্টা করব। সদর মডেল থানার এস,আই আবির দাস জানান, সঙ্গীয় র্ফোস নিয়ে দরিয়াবাজ গ্রাম থেকে আহত অবস্থায় ৪ জন সহ একটি নৌকা উদ্ধার করি। অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।