ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

তানোরে ঈদ-উল আজহা উপলক্ষে ভিজিএফ’র চাল বিতরণের শুভ উদ্বোধন

#

০৬ জুলাই, ২০২২,  2:59 PM

news image

পবিত্র ঈদ -উল আজহা সামনে রেখে রাজশাহীর তানোরে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে অসহায় ও দুঃস্থদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (৬জুলাই)তানোর উপজেলার ৬নং কামার গাঁ ইউনিয়নের আয়োজনে সকাল ১১টা থেকে উক্ত চাল বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের অংশ হিসেবে উক্ত ইউনিয়নের অসহায় ও দুঃস্থদের মাঝে ১০ কেজি করে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়। উদ্বোধনের শুরুতে ১,থেকে ৯নং ওয়ার্ডে মোট ১ হাজার ১শ’ ৫০ জন অসহায় ও দুঃস্থদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। ক্রমান্বয়ে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের উপকারভোগীদের চাল বিতরণ করা হয়েছে বলে জানান ৬নং কামার গাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ ফজলে রাব্বি ফরহাদ ও ১নং ওয়াড সভাপতি জনাব মোঃআলাউদ্দিন আলী।ভিজিএফ’র চাল পেয়ে সন্তুষ্ট এলাকার উপকারভোগীরা।


উক্ত ভিজিএফ’র চাল বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ সেবা ট্যাগ অফিসার জনাব মোঃ মোহাম্মদ হোসেন খান।আরো উপস্থিত ছিলেন ৬নং কামার গাঁ ইউনিয়ন পরিষদের সচিব জনাব মোঃ আব্দুর রাজ্জাক, ইউপি সদস্য তোফায়েল আহমেদ, ইউপি সদস্য লুৎফর রহমান, ইউপি সদস্য রাজা, ইউপি সদস্য আব্দুল করিম মন্ডল, ইউপি সদস্য আনারুল ইসলাম, ইউপি সদস্য এন্তাজ আলী, ইউপি সংরক্ষিত নারী সদস্যা বেলী বেগম, জামেলাসহ এলাকার গান্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।