ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

পশ্চিম বাংলায় ঈদুল আযহা উপলক্ষে পশুর হাট জাকিঁয়ে বসেছে বিভিন্ন যায়গায়

#

৩০ জুন, ২০২২,  6:32 PM

news image

আগামী ১০ই জুলাই পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পশ্চিম বাংলার কলকাতা সহ বিভিন্ন জেলায় জাকিঁয়ে বসেছে গবাদি পশু ও মেষ ভেড়া এবং বকরির হাট। এবার ভারতের কিছু কিছু যায়গায় গবাদি পশু কোরবানি চলে। কিন্তু বহু যায়গায় গবাদি পশু কোরবানি নিষিদ্ধ ঘোষণা করা আছে। ভারতের শুধুমাত্র কেরালা রাজ্য ও পশ্চিম বাংলা তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ রাজ্যে গবাদি পশু কোরবানি চলে। বাদবাকি সব যায়গায় মেষ ভেড়া এবং বকরি ও দুম্বা কোরবানি হয়। এবার ঈদুল আজহা উপলক্ষে পশ্চিম বাংলার কলকাতার খিদিরপুর ও গাডেনরীচ এবং কসবা থানার বিভিন্ন যায়গায় গবাদি পশুর হাট বসেছে। এছাড়াও বিভিন্ন যায়গায় গবাদি পশু ও মেষের হাট জাকিঁয়ে বসেছে। পশ্চিম বাংলার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গোড়েরহাট, ঢোলার হাট এবং মগরাহাট পশ্চিমের উস্হির হাটের কাছে সরদার পাড়ার এবং বৈদ্য পাড়ার গবাদি পশু র হাট রিতিমত জমজমাট। এখানে কেত্রা ও বিক্রেতা দরদাম করে পছন্দের গবাদি পশু ও মেষ ভেড়া এবং বকরি কেনা বেচা করছে। এবার ঈদুল আজহা উপলক্ষে পশ্চিম বাংলার সরকার পশুর বয়স ঠিক করতে পঞ্চায়েত ও পৌরসভা থেকে সার্টিফিকেট নেওয়ার জন্য অনুরোধ করেছেন। আগামী ১০ই, জুলাই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ভারতের লোকসভার বিরোধী দলের নেতা এবং ভারতের জাতীয় কংগ্রেসের নেতা অধীর চৌধুরী সকলকেই শুভেচ্ছা জানিয়েছেন। এবং পবিত্র ঈদুল আযহা শান্তিতে করার জন্য আবেদন করেছেন।