ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিস এর উদ্যোগে ত্রাণ বিতরণ

#

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

৩০ জুন, ২০২২,  6:09 PM

news image

সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিস এর উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুর ১২ টায় সুনামগঞ্জ প্রেসক্লাবে জেলা খেলাফত মজলিসের সভাপতি মাও: ইমাম উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খলিল আহমদ এর সঞ্চালনায় ত্রাণ বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা: আবু তাওসিক, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সহকারী পরিচালক সিলেট জোন এর প্রভাষক আব্দুল করিম, ঢাকা মহানগর দক্ষিণ এর সভাপতি অধ্যাপক মাও: আজিজুল হক, ঢাকা মহানগর উত্তর এর সাধারণ সম্পাদক অধ্যাপক  মাও: খন্দকার সাইফ উদ্দিন আহমদ,  সিলেট জেলার সভাপতি মাও: সৈয়দ মুশাহিদ আলী, সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিসের সহ সভাপতি সাখাওয়াত হোসেন মোহন, মাও: ছদরুল আমীন, মাও: মোস্তফা কামাল , সহ সাধারণ সম্পাদক মাও: বুরহান উদ্দিন, মাও: আখতার হোসাইন, মাও: নুরুল ইসলাম, এছাড়া বিভিন্ন উপজেলা ও পৌরসভার নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি ৭২০ জন বানবাসীর মধ্যে খেলাফত মজলিসের পক্ষ থেকে ত্রাণ তুলে দেন। তিনি বলেন, আমাদের এই ত্রাণ তৎপরতা চলবে চলবে। আমরা এ পর্যন্ত ২ কোটির টাকার মত ত্রাণ বিতরণ করে এসেছি তা আমাদের চলমান থাকবে।