ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

বাংলাদেশ দলিল লেখক সমিতির সভাপতি নুর আলমের উদ্যোগে সুনামগঞ্জে ৫ শতাধিক বন্যার্তদের ত্রান বিতরণ

#

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

৩০ জুন, ২০২২,  6:06 PM

news image

বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব নুর আলম ভূইয়ার ব্যক্তিগত তহবিল থেকে সুনামগঞ্জের বন্যার্ত ৫ শতাধিক মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। 


বৃহস্পতিবার বিকেল ৩টায় বাংলাদেশ দলিল লেখক সমিতি সুনামগঞ্জ সদর উপজেলা শাখার উদ্যোগে শহরের মহিলা কলেজের সামনে দলিল লেখক সমিতির অফিসে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 


বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি প্রদীপ পাল নিতাইয়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন নরসিংদী জেলার মাধবদী উপজেলার কৃতি সন্তান বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ¦ নুর আলম ভূইয়া। 

এছাড়া ও উপস্থিত ছিলেন, বাংলাদেশ দলিল লেখক সমিতির সিলেট জেলা শাখার সাধারন সম্পাদক মো. ইকবাল হোসেন,সুনামগঞ্জ জেলা কমিটির সহ সভাপতি নেজামুল হোসেন,সাধারন সদস্য রেমা. আনোয়ার বারী,মর্তূজ আলী,আব্দুল খালিক প্রমুখ।


আলহাজ্ব নুর আলম ভূইয়া বলেছেন,আসলেই এবারের স্মরণকালের ভয়াবহ বন্যায় সুনামগঞ্জের মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে। এই জেলার বন্যার্ত মানুষজনের পাশে সাধ্যমত দাড়াঁতে সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহবান জানান।