ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

সুনামগঞ্জে ত্রাণ বিতরণ করেছে বন্ধন

#

২৪ জুন, ২০২২,  10:41 PM

news image

সুনামগঞ্জে বন্ধন মানবিক কল্যাণ সংস্থা নামের নবগঠিত স্বেচ্ছাসেবী এনজিও সংগঠনের পক্ষ থেকে ৩ শতাধিক বন্যার্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরন করা হয়েছে। ২২ জুন বুধবার দিনব্যাপী সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ও রঙ্গারচর ইউনিয়নের বিভিন্ন গ্রামে সংস্থাটির পক্ষ থেকে চাল,সোয়াবিন,চিড়া,গুড়,সাবান,স্যালাইন,ফিটকারী,মোমবাতি,ম্যাচ ও পানিসহ মোট ১০টি নিত্যপ্রয়োজনীয় উপকরন সম্বলিত প্যাকেজ স্থানীয় জনসাধারনের মধ্যে বিতরন করা হয়। সংস্থার  পক্ষে ত্রাণসামগ্রী বিতরন করেছেন, বন্ধন মানবিক কল্যাণ সংস্থার চেয়ারম্যান হাসানুর রহমান পাভেল,সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, রঙ্গারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হাই,বন্ধন সংস্থার ম্যানাজার মোঃ মনিরুজ্জামান ও দৈনিক ইত্তেফাকের সুনামগঞ্জ প্রতিনিধি বুরহান উদ্দিন। 

উল্লেখ্য এনজিও ব্যক্তিত্ব হাসানুর রহমান পাভেল দেশের একটি নামকরা এনজিও সংস্থার একজন পদস্থ কর্মকর্তা হিসেবে দীর্ঘদিন সুনামের সাথে চাকুরী করেছেন। দীর্ঘদিন যাবত সুনামগঞ্জে কাজ করেছেন। ঘুরে বেড়িয়েছেন সুনামগঞ্জ ও সিলেট জেলাসহ সারাদেশ। সম্প্রতি তিনি রাজধানী ঢাকার আদাবর এলাকার বায়তুল আমান হাউজিং সোসাইটির ২নং রোডের, ৩০৩ই নং বাড়িতে স্থাপন করেছেন নিজের প্রতিষ্ঠিত বন্ধন মানবিক কল্যাণ সংস্থাটির কেন্দ্রীয় কার্যালয়। এরই মধ্যে তার সাবেক কর্মস্থলের প্রিয় জেলা সুনামগঞ্জে বন্যা ও দুর্যোগের খবর জানতে পেরে তিনি তাৎক্ষনিকভাবে ত্রাণসামগ্রী নিয়ে সিলেট ও সুনামগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হন।