ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন মেয়র ইকরামুল হক টিটু

#

মফিদুল ইসলাম লাভলু ময়মনসিংহ প্রতিনিধিঃ

১৫ জুন, ২০২২,  10:14 PM

news image

ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকার জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন করেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু। মসিক নগর ভবনে শিশুদের ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ায়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র ইকরামুল হক টিটু। এ ক্যম্পেইনে ১৫ জুন থেকে ১৯ জুন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩৩ টি ওয়ার্ডের ৩০১ টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ৯ হাজার ৩৪১ জন শিশুকে একটি নীল রঙের ভিটামিন-এ প্লাস ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫৭ হাজার ১২১ জন শিশুকে একটি লাল রঙের ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।উদ্বোধনকালে আরোও উপস্থিত ছিলেন মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ ফারুক আহমেদ, ৭, ৮, ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর হামিদা পারভীন সহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ,মসিক সচিব রাজীব কুমার সরকার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ, খাদ্য ও স্যানিটেশন অফিসার দীপক মজুমদার,স্যানিটারী ইন্সপেক্টর সাইফুল ইসলাম,স্বাস্হ্য কর্মী দিপালী মজুমদার সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।