ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

গাছের সাথে শত্রুতা

#

আক্তারুল ইসলাম আক্তার, ঠাকুরগাঁওঃ

১৯ নভেম্বর, ২০২১,  12:21 PM

news image


ঠাকুরগাঁওয়ে কলহের জেরে আব্দুল আলীর(৪৩) বাড়ির আঙিনার ২৫ টি ফলজ গাছ কেটে দিয়েছে ছোটো ভাই আব্দুর রশিদ(৩৫)। 

মঙ্গলবার(১৬ নভেম্বর) দুপুরে জেলার খোচাবাড়িতে ঘটনাটি ঘটেছে।

প্রতিবেশী সূত্রে জানাযায়, বহুদিন যাবত আব্দুল আলী ও আব্দুর রশিদের মাঝে জায়গাজমি নিয়ে বিরোধ চলছিলো। এর জেরে মাঝে মাঝেই তাদের দুইজনের মাঝে বাকবিতণ্ডা সহ হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনার দিন আব্দুল আলীর বাসার আঙিনায় থাকা ২৫ টি ফলজ বৃক্ষ কেটে ফেলে ছোটো ভাই রশিদ।


ভুক্তভোগী আব্দুল আলী অভিযোগ করে জানান, আমার অনুপস্থিতির সুযোগে সে আমার বাসার ফলের গাছ গুলো কেটে ফেলেছে। এটা সম্পুর্ন অন্যায় করেছে আমার সাথে। কোনো ক্ষোভ থাকলে আমাকে আঘাত করতে পারতো। আমার বাসার গাছ গুলো কেনো কাটলো। 


আলীর স্ত্রী রোজিনা জানান, হঠাত সে ধারালো অস্র সহ আমার বাসায় এসে আমার স্বামীর খোজ শুরু করে। আমি বাসায় অনুপস্থিতির বিষয়টি জানানোর পর রশিদ আমাদের বাসার গাছগুলো কাটা শুরু করে। আমি বাধা দিতে গেলে আমাকে হত্যার হুমকি দেয়।


ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম জানান, মানুষের মাঝে শত্রুতা থাকতেই পারে। কিন্তু তার জেরে গাছ কাটা ঠিক নয়। এই ঘটনায় থানায় একটি অভিযোগ পেয়েছি। দোষির বিরুদ্ধে যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হবে।